ডেস্ক রিপোর্ট

২৯ আগস্ট ২০২১, ৭:২১ অপরাহ্ণ

প্রগতিশীল সাংবাদিক নেতা আব্দুল্লাহ শাহরিয়ার এর স্মরণসভা

আপডেট টাইম : আগস্ট ২৯, ২০২১ ৭:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রগতিশীল সাংবাদিক ও মিডিয়া কর্মী ফোরামের সংগ্রামী আহ্বায়ক, বাসদ নেতা কমরেড আব্দুল্লাহ শাহরিয়ার সাগর এর স্মরণসভা অনুষ্ঠিত। বাসদ মোহাম্মদপুর-আদাবর থানা শাখার উদ্যোগে শনিবার (২৮ আগষ্ট) বিকেল ৫ টায় মোহম্মদপুরের লালমাটিয়ায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কমরেড আব্দুল্লাহ শাহরিয়ার সাগর এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাসদ থানা শাখার নেতা শাহীন লস্কর।

স্মরণ সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, সিপিবি সম্পাদক কমরেড আহসান হাবিব লাভলু, বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য খালেকুজ্জামান লিপন, সিপিবি ও কৃষক সমিতি নেতা প্রকৌশলী নিমাই গাংগুলি, প্রগতিশীল কৃষিবিদ কেন্দ্রের সাধারণ সম্পাদক ও থানা বাসদ নেতা কৃষিবিদ রফিকুল বারী মুক্তা, থানা বাসদ নেতা আব্দুল্লাহ আল মামুন, সাগর ভাইয়ের সহধর্মিনী মর্জিনা বেগম বেবী, সাগর ভাইয়ের ছোট ভাই আব্দুল্লাহ জাফর সমীর, সাগর ভাইয়ের ছোট ভাইয়ের সহধর্মিণী রোমানা শফি, সেইফটি এন্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকান্দার আলী মিনা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট থানা শাখার সাধারণ সম্পাদক বাবু হাসান, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম থানা সংগঠক শাহিদা বেগম।

স্মরণ সভা পরিচালনা করেন বাসদ থানা শাখার নেতা এড. ফারুখ হোসেন। স্মরণ সভায় উপস্থিত ছিলেন বাসদ থানা শাখার সাবেক আহ্বায়ক মঞ্জুর হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম রাসেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মরণসভায় আলোচকগণ বলেন, বিশিষ্ট সাংবাদিক কমরেড আব্দুল্লাহ শাহরিয়ার সাগর ১৯৭৪ সালে মাত্র ৭ম শ্রেণিতে পড়া অবস্থায় শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে বাম রাজনীতির সাথে যুক্ত হন। শাসকশ্রেণির আক্রমণ ও পুলিশী হুলিয়া মাথায় নিয়ে কিশোর বয়সেই আত্মগোপনে থেকে কঠিন সময় অতিক্রম করেন, যা অনেকটা প্রায় অবিশ্বাস্য বিষয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মত বয়স তার ছিল না কিন্তু তিনি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অনেক গুরুত্বপূর্ণ অজানা কাহিনী তৈরী করেছেন যা বিটিভিতে ধারাবাহিকভাবে প্রচারিত হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত আকাংখা ও চেতনা শোষনমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অংগীকার নিয়ে, তোষামুদি ও হলুদ সাংবাদিকতার বিপরীতে প্রগতিশীল, স্বাধীন সাংবাদিক ও মিডিয়া কর্মী গড়ে তোলা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি য্দ্ধুাপরাধীদের বিচার, ধর্মভিত্তিক রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহারের বিরুদ্ধেও তিনি আজীবন লড়াই করে গেছেন। আত্মপ্রতিষ্ঠার সহজপথে না গিয়ে আত্মমর্যাদা নিয়ে কষ্টকর জীবন যাপন করেছেন।

আলোচকগণ আরোও বলেন, কমরেড সাগর বর্তমান চরম কর্তৃত্ববাদি, স্বেচ্ছাচারি একদলীয় শাসন ও নিপীড়ন এর বিরুদ্ধে রাজপথে ও সামাজিক গণমাধ্যমেও সোচ্চার ছিলেন। চরম কর্তৃত্ববাদি, স্বেচ্ছাচারি শাসন ব্যবস্থা উচ্ছেদ করে শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম সফল করার সংগ্রাম শক্তিশালী করার মাধ্যমেই কমরেড সাগরের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে বলে আলোচকরা জানান।

উল্লেখ্য গত ৩০ জুন ম্যাসিভ হার্ট এটাকে মাত্র ৬১ বৎসর বয়সে ঢাকার আফতাব নগরস্থ নিজ বাসভবনে আব্দুল্লাহ শাহরিয়ার সাগর মারা যান।

শেয়ার করুন