ডেস্ক রিপোর্ট

২৭ আগস্ট ২০২১, ১১:৫৯ অপরাহ্ণ

‘গুম হওয়া মানুষের আত্মার চিৎকার’

আপডেট টাইম : আগস্ট ২৭, ২০২১ ১১:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সরকারি নির্দেশে গুম-খুনের প্রতিবাদে ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হয় “গুম হওয়া নাগরিকদের আত্মার চিৎকার” নামে এক অভিনব ও শৈল্পিক প্রতিবাদ কর্মসূচি। আজ শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে এই কর্মসূচির আয়োজন করে পিপলস একটিভিস্ট কোয়ালিশন (প্যাক) নামক একটিভিস্ট সংগঠন।

যেখানে ২১ টি আবক্ষ মনুষ্যরুপ তৈরী করে তার চোখ কালো কাপড়ে বেঁধে মানববন্ধনের মত রাখা হয়। বুকে সাদা কাপড়ে রক্তিম অক্ষরে লেখা হয় গুম-খুন বিরোধী বিভিন্ন স্লোগান। গুম হওয়া নাগরিকদের আত্মার চিৎকার কর্মসূচির সাথে সংহতি জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী ও জোনায়েদ সাকি।

কর্মসূচির মুখপাত্র জাকি সুমন দাবি করেন, ”সরকারি গুম খুনের কারনে স্বশরিরে প্রতিবাদ করার পরিবেশ না থাকায় আমাদের এই প্রতিকী আন্দলোন”.

“রাষ্ট্রীয় বাহিনীর এমন অগণতান্ত্রিক, অমানবিক, নিষ্ঠুরতম কর্মকাণ্ড ভবিষ্যতে যাতে আর না ঘটে এজন্য বিচারের আওতায় আনা খুবই জরুরী”।

এজন্য প্যাকের তিন দফা দাবি আদায়ে সব মহলকে সোচ্চার হওয়ার এবং এগিয়ে আসার আহবান জানানো হয়।

প্যাকের ৩ দফাঃ

১. গুম-খুন-অপহরণ বন্ধ করতে হবে এবং গুম হওয়া ব্যাক্তিদের ফেরত দিতে হবে

২. গুম-খুন বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করতে হবে

৩. আন্তর্জাতিক তদন্তে অভিযুক্তদের মানবতাবিরোধী অপরাধী হিসাবে বিচার করতে হবে।

শেয়ার করুন