ডেস্ক রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১০:৪০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ২৪ ঘণ্টায় আফগানিস্তানের ১৬ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১১ হাজার আফগানকে সামরিক বিমানে করে নেওয়া হয়। বাকিদের চার্টার এবং বাণিজ্যিক ফ্লাইটে করে। সোমবার এমন তথ্য দিয়েছেন এক শীর্ষ মার্কিন জেনারেল।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জেনারেল হ্যাংক টেইলর বলেন, কাবুলে গত ১৪ আগস্ট থেকে ৩৭ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। তিনি যোগ করেন, আন্তর্জাতিক হামিদ কারজাই বিমাবন্দরে এখনও ৫ হাজার ৮শ সামরিক সদস্য রয়েছে। এছাড়া স্থানীয় কমান্ডাররাও পর্যবেক্ষণ করছেন।
আমরা প্রতিদিনই অনেক মানুষকেই সরিয়ে নিচ্ছি। কিন্তু এই সংখ্যাটা আরও বাড়াতে চাই। বলছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মুখপাত্র জন কিরবি।
আফগানিস্তানে ত্যাগ করতে চায় এখনও বহু মানুষ কাবুল বিমানবন্দরের ভেতর বাইরে অবস্থান করছেন। পর্যায়ক্রমে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তালেবান গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে নেওয়ার পরই পরিস্থিতি আরও জটিল হয়।