ডেস্ক রিপোর্ট

২২ আগস্ট ২০২১, ১০:১৯ অপরাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সিলেটে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ

আপডেট টাইম : আগস্ট ২২, ২০২১ ১০:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় টিকা প্রদান করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, ছাত্র বেতন ফি মওকুফ ও সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার দাবিতে প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলার বিক্ষোভ।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সাদিয়া নোশিন তাসনিমের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন নেতা নাহিদ প্রান্তিকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল হোসেন ও ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার প্রচার প্রচারণা বিষয়ক সম্পাদক নিশাত কর সানী প্রমুখ।

বক্তারা অবিলম্বে বিশেষ ব্যবস্থায় শিক্ষর্থীদের টীকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। অন্যথায় আগামী দিনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

শেয়ার করুন