ডেস্ক রিপোর্ট

২২ আগস্ট ২০২১, ১২:৫৮ অপরাহ্ণ

খুলনা করোনা হাসপাতালে ৪ জনের মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ২২, ২০২১ ১২:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- খুলনার মহানগরীর সোনাডাঙ্গা এলাকার ইদ্রিস আলী (৬৯), লবণচরা এলাকার আলেয়া (৫৫), বাগেরহাটের মোড়লগঞ্জের রতন কর্মকার (৫০) ও ঝালকাঠির কাঠালিয়ার নূর হোসেন (৬০)।

তবে গত ২৪ ঘণ্টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।

শেয়ার করুন