ডেস্ক রিপোর্ট

১১ আগস্ট ২০২১, ১০:৪২ অপরাহ্ণ

ময়মনসিংহে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ১১, ২০২১ ১০:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ময়মনসিংহে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলার তিন উপজেলায় এ তিনজনের মৃত্যু হয়।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে রুবেল মিয়া নামের (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে আশ্রফপুর পশ্চিমপাড়া এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আমনের চারা রোপণের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত রুবেল মিয়া ওই এলাকার মো. আছির উদ্দিনের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার ভাইটকান্দির নারকেলি গ্রামের আবুল হোসেনের ছেলে।

বুধবার দুপুরে বাড়ির পাশে শসা ক্ষেতের আইল তৈরির সময় বজ্রপাতে তিনি মারা যান।

এছাড়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামে বজ্রপাতে রবিন মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

দুপুর বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন