ডেস্ক রিপোর্ট

৯ আগস্ট ২০২১, ১১:২৫ অপরাহ্ণ

বাসদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন

আপডেট টাইম : আগস্ট ৯, ২০২১ ১১:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।

অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন বাসদ গাজীপুর জেলার সাবেক সমন্বয়ক এ্যাডভোকেট আবদুল কাইয়ুম, বর্তমান জেলা সমন্বয়ক রাহাত আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্ট গাজীপুর জেলার সভাপতি আবদুল লতিফ সিদ্দিকি, খুরশিদ আলম মিথুনসহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে দেখা গেছে অনেকে অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করছেন, সঠিক সময়ে অক্সিজেন পেলে হয়তো ভালো হয়ে যেতো। বিশেষ করে শ্রমিক শ্রেণির কথা মাথায় রেখে গণচাঁদার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ৪টি সিলিন্ডার ও তিনজন সেচ্ছাসেবক নিয়ে কার্যক্রম শুরু করা হয়।

সমন্বয়ক রাহাত আহমেদ বলেন, সমাজে যাঁরা আর্থিকভাবে স্বচ্ছল তাঁরা যদি এগিয়ে আসেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে করোনা মহামারিকালীন করোনায় আক্রান্তদের পাশে দাঁড়ানো সম্ভব। তাই সকলের কাছে মানবিক সহায়তার আহ্বান জানিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন