ডেস্ক রিপোর্ট

৯ আগস্ট ২০২১, ৪:১৬ অপরাহ্ণ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো দুটি মৃত ডলফিন

আপডেট টাইম : আগস্ট ৯, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে দুটি মৃত ডলফিন। সোমবার বেলা সাড়ে বারোটায় সৈকতের মীরা বাড়ি পয়েন্ট এলাকায় ডলফিন দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়সহ স্বোচ্ছাসেবী সংগঠন ব্লু গার্ড।

স্থানীয়রা জানান, প্রাায় ৭-৮ ফুট লম্বা ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে ধরা পড়ার পরে ক্লামবার্ড ও পারকায়েস প্রজাতির ডলফিন দুটির মারা গেছে।

স্বোচ্ছাসেবী সংগঠন ব্লু গার্ড পরবর্তী গবেষণা কাজের জন্য ডলফিন দুটি মাটিচাপা দিয়ে রাখে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় ব্লক পয়েন্ট এলাকায়ও একটি ৮ ফুট দৈর্ঘ্য গঙ্গা শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে আসে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন এবং তিমি সৈকতে ভেসে এসেছে।

ওয়ার্ল্ড ফিশের ইকোফিস প্রকল্পের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সৈকতে প্রায়শই মৃত ডলফিন, তিমি, কচ্ছপ ভেসে আসছে। এটি সমুদ্রের জীব বৈচিত্রের জন্য হুমকি স্বরূপ। জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে এ প্রক্রিয়া বন্ধ কার দরকার।

 

শেয়ার করুন