ডেস্ক রিপোর্ট
৬ আগস্ট ২০২১, ৫:২৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মিরপুরের আবহটা আজ অন্যরকম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ, দিনটা তো একটু আলাদা হবেই। কিন্তু এর মধ্যেই বাগড়া দিয়ে বসল বৃষ্টি। অভিমানি মেঘ গড়িয়ে পড়ছে পানির ফোটা হয়ে।
অবশ্য বৃষ্টি খুব বেশি ভারি নয়। গুড়ি গুড়ি বৃষ্টিই চলেছে মিনিট দশেক। পড়েছে বড় বড় ফোটা। তবে এর মাঝেও মাঠে দুয়েকজন ক্রিকেটারকে দেখা গেল নিজেদের ঝালিয়ে নিতে।
যদিও সেটি বেশিক্ষণ চলতে পারেনি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টি। তাতে ঢাকতে হয়েছে পিচও। টসের আর আধঘণ্টা বাকি থাকতে এমন বৃষ্টির পর বলাই যাচ্ছে, অন্তত টস হতে খানিকটা দেরি হচ্ছে।