ডেস্ক রিপোর্ট

২৯ জুলাই ২০২১, ১১:৩৫ অপরাহ্ণ

জয়পুরহাটে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : জুলাই ২৯, ২০২১ ১১:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

প্রতিনিধি :: জয়পুরহাট জেলার সদর থানা পুলিশ কর্তৃক তিনশতপিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বলে তথ্য নিশ্চিত করছেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার ফেসবুক পেইজ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে জয়পুরহাট সদর থানার দোগাছি ইউনিয়নে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে উত্তর পেঁচুলিয়া গ্রামে তিনশতপিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেন বলে জানিয়েছেন জয়পুরহাট থানা পুলিশ এসআই জয়পুরহাট সদর থানার এসআই মোঃ উজ্জল মিয়া।

গ্রেফতারকৃতরা হলো- নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলা জগদল গ্রামের মোঃ আবু কাহার (৩৭) পিতা- মোঃ আঃ হামিদ, গ্রাম-পাগলা দেওয়ান (রুপনারায়নপুর), এবং মোঃ ছানোয়ার হোসেন (৩২), পিতা- মোঃ জাইবর হোসেন জাবেদ।

শেয়ার করুন