ডেস্ক রিপোর্ট

২৬ জুলাই ২০২১, ৩:৫৯ অপরাহ্ণ

প্রিন্সকে আরও বেশি দিন রাখতে চায় বিসিবি

আপডেট টাইম : জুলাই ২৬, ২০২১ ৩:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আনুষ্ঠানিকভাবে জিম্বাবুয়ে সফরের মাধ্যমেই অ্যাশওয়েল প্রিন্সের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। গত মাসে তাকে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি।

প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, জিম্বাবুয়ে সফরের জন্য টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন প্রিন্স। তবে তখন এটিও জানানো হয়েছিল, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে হয়তো আরও বাড়ানো হবে চুক্তির মেয়াদ।

এখন সে পথেই হাঁটছে বিসিবি। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যানকে অন্তত চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে রাখতে চায় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কথা বলছি। আশা করি শিগগিরই আমরা সমঝোতায় পৌঁছাতে পারব।’

সার্বিক পরিস্থিতির একটা ধারণা দিয়ে আকরাম আরও বলেছেন, ‘এখন এই অবস্থায় দাঁড়িয়ে নতুন একজন ব্যাটিং পরামর্শক পাওয়া খুবই কঠিন। এছাড়া জিম্বাবুয়েতে সে (প্রিন্স) বেশ ভালো করেছে। তাই আমরা কোচিং প্যানেলে তাকে রাখতে আগ্রহী।’

শেয়ার করুন