ডেস্ক রিপোর্ট

২৩ জুলাই ২০২১, ২:১১ অপরাহ্ণ

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

আপডেট টাইম : জুলাই ২৩, ২০২১ ২:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা নাগাদ ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মৃতদের ১১ জন করোনা আক্রান্ত ছিলেন। আর ছয়জনের করোনা উপসর্গ ছিল।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ৩২ শতাংশ।

হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে করোনা পজিটিভ হয়ে ১৭৯ জন আর উপসর্গ নিয়ে ৫৭ জনসহ মোট ২৩৬ জন চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৭টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ৩২ শতাংশ।

শেয়ার করুন