ডেস্ক রিপোর্ট

২০ জুলাই ২০২১, ১০:৫২ অপরাহ্ণ

ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা সংসদের ফ্রী করোনা ভ্যাক্সিন নিবন্ধন কার্যক্রম চলছে

আপডেট টাইম : জুলাই ২০, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনা অতিমারির প্রবল স্রোতে মানুষ যখন হতাশায় ম্রিয়মান তখন দক্ষিণ সুরমা যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন সংসদের যৌথ উদ্যেগে ফ্রী করোনা ভ্যাক্সিন নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে নেতৃবৃন্দরা।

মানুষকে সচেতন ও সুরক্ষিত রাখতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন সিলেট দক্ষিণ সুরমা ইউনিটের সকল নেতৃবৃন্দ বক্তব্যে বলেন মানুষের জন্য পূর্বের ন্যায় সবসময় কাজ করে যাবে। আজকের কার্যক্রমে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা যুব ইউনিয়ন কমরেড তোফায়েল আহমদ, সজল আহমদ সানি, ইমন আহমদ।

উক্ত কর্মসূচিতে কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সভাপতি হাসান বক্ত চৌধুরী কাওসার, দক্ষিণ সুরমা ছাত্র ইউনিয়ন নেতা রাজ দেব নাথ, আসাদুজ্জামান, সঞ্জিত কুমার দাস, জীবন দাস নিজামুদ্দিন,আমিনুল ইসলাম, ও রোহান আহমদ

 

শেয়ার করুন