ডেস্ক রিপোর্ট

১৮ জুলাই ২০২১, ১০:১৭ অপরাহ্ণ

সিলেটের কামরান ও রাসেলের বিসিএল জয়

আপডেট টাইম : জুলাই ১৮, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ইতিমধ্যে জুনিয়র জাতীয় দলের হয়ে শিরোপা জেতা খেলোয়াড় সিলেটের দুই স্বপ্নবাজ তরুন কামরান ও রাসেল স্বাধীনতা ক্রীড়া সংঘের হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ২০২০-২১ খেলতে যান। শুরু থেকেই তাদের সর্বোচ্চটুকু দিয়ে খেলে যান সিলেট এর এই দুই ফুটবলার।
সেই সাথে তাদের দল স্বাধীনতা ক্রীড়া সংঘ একের পর এক দারুন পারফরম্যান্স দেখিয়ে টেবিলের শীর্ষে থেকে লীগ শেষ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চ্যাম্পিয়ন দল স্বাধীনতা ক্রীড়া সংঘ এর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুস সালাম মুর্শেদী, এমপি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের কার্য্যনির্বাহী কমিটির সদস্য জনাব জাকির হোসেন চৌধুরী, জনাব মহিদুর রহমান মিরাজ ও বাফুফের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ।

শেয়ার করুন