ডেস্ক রিপোর্ট

৬ জুলাই ২০২১, ২:৪৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জে লকডাউন অমান্য করায় ১৬১ জনকে জরিমানা

আপডেট টাইম : জুলাই ৬, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কঠোর লকডাউন অমান্য করে বাইরে ঘোরাফেরা করার দায়ে সিরাজগঞ্জে ১৬১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের নামে ১৪৬টি মামলা দেয়া হয়।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও করোনা সেলের সমন্বয়ক মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন নিশ্চিতে সোমবার (৫ জুন) সকাল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ১৪৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ১৬১ জনকে ৬৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন