ডেস্ক রিপোর্ট
১৭ জুন ২০২১, ৪:২৮ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের দেশমুখ্যপাড়া গ্রামের নুর মিয়ার মেয়ে তাছফিয়া (৯) ও নুরফল মিয়ার মেয়ে নুছরাত (৮) পানিতে ডুবে মারা গেছে।
তাছফিয়া ও নুছরাত আপন চাচাতো বোন। ১৬ জুন বুধবার বিকেলে বাড়ী সংলগ্ন বাবুর তলাব নামক পুকুরে পড়ে এই দুই শিশু মারা যায়।
বিকাল ৫টার দিকে তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকার শিশুরা চিৎকার শুরু করলে তাদের মা-বাবাসহ পাড়াপ্রতিবেশীরা এসে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করেন।
তাছফিয়া ও নুছরাতের এই সলিল সমাধির ঘটনায় তাদের বাড়ীতে কান্নার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। উৎসুক এলাকাবাসী জানান, এই পুকুরে প্রতি বছরই শিশু ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটে। গত বছরও দুই শিশু ডুবে মারা গিয়েছিল। এর আগের বছরও মারা গিয়েছিল।