ডেস্ক রিপোর্ট
১৫ জুন ২০২১, ২:৩৭ অপরাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি:: জয়পুরহাট সদর থানার পৌরসভা এলাকা হইতে পাঁচশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
সোমবার (১৪ জুন) বিকালে পৌরসভা এলাকার বাটার মোড়ে রাস্তার পার্শ্বে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় পুলিশ তাকে গ্রেফতার করেন বলে জানিয়েছেন, জেলা গোয়েন্দা শাখা পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,জয়পুরহাট জেলার সদর উপজেলার আরামনগর গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলাম নুরু(৪১), পিতা-মৃত কিনু মন্ডল।
জেল গোয়েন্দা শাখার পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, জেলার সদর থানার পৌরসভা এলাকার বাটার মোড়ে রাস্তার পার্শ্বে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় জন্য অপেক্ষা করছে। ঘটনাস্থলে পুলিশের চৌকশ টিম পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষনিক তল্লাশী করে পাঁচশত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আটক করে ডিবি পুলিশ।