ডেস্ক রিপোর্ট

১২ জুন ২০২১, ১:১৬ অপরাহ্ণ

সিলেটে বাসদনেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দবিতে বরিশালে বিক্ষোভ

আপডেট টাইম : জুন ১২, ২০২১ ১:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: অবিলম্বে সিলেটে আটককৃত ব্যাটারী রিক্সা ছেড়ে দেয়া, শ্রমিকদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং বাসদ নেতা আবু জাফর, প্রণব জ্যোতি পাল ও সুমনসহ সকল শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর বিক্ষোভ।

শনিবার বরিশাল জেলা রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইক সংগ্রাম পরিষদ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় সদস্য সচিব ইমরান হাবিব রুমন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সংগ্রাম পরিষদের শহিদুল ইসলাম, মো. রফিক, মো.জব্বার হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে সিলেট সিটি কর্পোরেশনকে রিক্সা শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান
জানান এবং সারাদেশে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত সকল যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান।

 

শেয়ার করুন