ডেস্ক রিপোর্ট
২ জুন ২০২১, ৫:২১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তামিম হাসান (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নে দিলড়া গ্রামে খালে শিশুটি খালে পড়ে যায়। বেলা ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তামিম একই উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের শামীম মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে খেলার সময় তামিম নানা বাড়ি সংলগ্ন খালে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে খালের পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরিবারের লোকজন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. মৌসুমি করিম মৌরি জানান, বেলা ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।