ডেস্ক রিপোর্ট

৩০ মে ২০২১, ৯:৫৬ অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে বাম জোটের বিক্ষোভ আগামীকাল

আপডেট টাইম : মে ৩০, ২০২১ ৯:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: সাংবাদিক রোজিনা ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, তাকে হেনস্তাকারী আমলা-পুলিশের শাস্তি, ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিসিয়াল সিক্রেসি এ্যাক্ট বাতিল এবং বাক-ব্যক্তি-সংবাদপত্রের স্বাধীনতায় সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবিতে আগামীকাল ৩১ মে ২০২১ সোমবার বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয়ভাবে কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিকাল সাড়ে ৪ টায় এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বাম গণতান্ত্রিক জোটের সিলেট জেলার সমন্বয়ক কমরেড উজ্জ্বল রায় এক বিবৃতিতে আগামীকালের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সফল করার জন্য জোটের সকল নেতা-কর্মী ও গণতন্ত্রমনা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন