ডেস্ক রিপোর্ট

২৭ মে ২০২১, ৭:১৩ অপরাহ্ণ

জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি পেশ

আপডেট টাইম : মে ২৭, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি:: জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ, করোনাকালে শিক্ষার্থীদের বেতন – ফি মওকুফের সরকারি ঘোষণা, করোনাকালে ক্ষতিগ্রস্ত শিক্ষক- শিক্ষার্থী – কর্মকর্তা- কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা, স্বাস্থ্য বিধি মেনে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণা, সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়ার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৭ মে) দূর্যোগপূর্ণ আবহাওয়ার করণে সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক আরিফুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম কর এবং সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার আহ্বায়ক অজিত দাস।

বক্তরা বলেন ‘গত একবছরে বেশি সময় ধরে এই করোনা মহামারী পরিস্থিতির কারণে সাধারণ মানুষের আয় কমেছে। এসময়ে মানুষ স্বাভাবিক জীবন – যাপনের বাইরে থাকায় তাদের আয় কমেছে। বিশেষ করে শিক্ষা কার্যক্রমের সাথে যারা যুক্ত তারা আরো বেশি সমস্যার মধ্যে দিনাতিপাত করছে। অনেক শিক্ষার্থী আছে যারা নিজেরা টিউশন করে চলত ও পরিবারকে কিছুটা সহযোগিতা করত,তারাও যেমন সংকটের মধ্যে আছে। তেমনি শিক্ষার যুক্ত বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী আছেন যাদের একটা নূন্যতম আয় ছিল, তাদেরও আয় কমেছে ।

বক্তরা আরও বলেন, আবার অনেক শিক্ষক আছেন যারাও কিছুটা প্রাইভেট, টিউশনির উপর নির্ভর করত, তাঁদের এখন টিউশন না থাকায় তাদের আয় কমেছে। ফলে এসব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারীদের রক্ষা করতে হলে বাজেটে ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। গত একবছরে আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে , অনেক শিক্ষার্থী জড়ে পড়েছে, গ্রামের অনেক মেয়ে শিক্ষার্থীকে বিয়ে দেয়া হয়েছে।অনেক শিক্ষার্থী বিভিন্ন ধরনের গেইমস খেলা,বিভিন্ন নেশার বস্তুর দিকে ঝুকে পড়ছে। ফলে শিক্ষাকে রক্ষা করতে হলে এখনি ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিতে হবে এবং একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে। এসব কথা বলে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান এবং সেই সাথে জনগণকে শিক্ষা রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।’

বিক্ষোভ সমাবেশের পূর্বে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন