ডেস্ক রিপোর্ট
২৭ মে ২০২১, ২:১১ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কক্সবাজার জেলা শাখার সদস্য ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বৃহত্তর চকরিয়া উপজেলা শাখার প্রথম সাধারণ সম্পাদক কমরেড নুরুল কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স ২৬ মে এক যুক্ত বিবৃতিতে এই শোক জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “কমরেড নুরুল কবিরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি হৃৎক্রিয়া বন্ধ হয়ে বুধবার ২৬ মে আকস্মিকভাবে মৃত্যু বরণ করেন। আমরা কমরেড নুরুল কবিরের শোকার্ত প্রতি সমবেদনা ও দল নির্মাণে তার ভূমিকার প্রতি শ্ররদ্ধা প্রকাশ করছি।