ডেস্ক রিপোর্ট

২৬ মে ২০২১, ১:৩৪ অপরাহ্ণ

‘সাম্প্রদায়িক অপশক্তি কঠোর হাতে দমন করছে সরকার’

আপডেট টাইম : মে ২৬, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আজ বুদ্ধ পূর্ণিমা। মহামারি করোনার কারণে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে চলছে আনুষ্ঠানিকতা। সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে হয়েছে প্রতীকী শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব।

অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সব ধর্মই মানুষের কল্যাণ ও শান্তির কথা বলে। অথচ মাঝে মাঝে দেশে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দেয়। তবে, সরকার এই অপশক্তিকে দমনে কঠোর রয়েছে।’

দেশে নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমেই শান্তি বজায় থাকবে বলে আশা জানান মন্ত্রী।

বাংলাদেশ বৌদ্ধ সংস্কৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর বক্তব্যের পর বের করা হয় প্রতীকী শান্তি শোভাযাত্রা।

শেয়ার করুন