ডেস্ক রিপোর্ট
২৫ মে ২০২১, ৩:২৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দ্রোহ ও প্রেমের কবি, সাম্যবাদী চেতনার পথ প্রদর্শক কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ মে ) সকাল ১০ টায় সিলেট নজরুল পরিষদের উদ্যোগে সিলেটস্থ রিকাবী বাজার অডিটোরিয়াম প্রাঙ্গনে জাতীয় কবির অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব, সম্মিলিত নাট্য পরিষদ সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
১৩০৬ বঙ্গাব্দের ১৭ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন বাঙালির সাম্যবাদী চেতনার পথ প্রদর্শক কাজী নজরুল ইসলাম।
প্রতিবন্ধকতার দেয়াল ভেঙে এগিয়ে চলাই ছিল তার জীবনমন্ত্র। বাঙালির প্রেম ও বিরহে, বিদ্রোহ-বিপ্লবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন আশাবাদের প্রতিক হয়ে।
রুটির দোকানের কারিগর, লেটোরদলের শিল্পী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক, সাংবাদিকতা কিংবা কারাবন্দী জীবনে রাধুনীর কাজ। জীবনের সব প্রতিকুলতা জয় করে বিদ্রোহের দাবানলে পুড়িয়ে দিয়েছেন সব অচলায়তনকে।
প্রায় চার হাজার গান, ১২টি কাব্য গ্রন্থ, চারটি উপন্যাস ছাড়াও নাটক, চলচ্চিত্রসহ শিল্পকর্মের নানা মাধ্যমে আমৃত্যু সাম্য আর ভাতৃত্বের জয়গান গেয়েছেন বাঙালির অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর কাজী নজরুল ইসলাম।
একদিকে রচনা করেছেন ইসলামি সঙ্গীত, অন্যদিকে শ্যামা সঙ্গীত আর কীত্তনে মাতিয়েছেন বাঙালি হৃদয়।