ডেস্ক রিপোর্ট

২৪ মে ২০২১, ১১:২৮ অপরাহ্ণ

 তারাপুর বাগানের শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধের দাবি ‘চা শ্রমিক অধিকার আন্দোলনের”

আপডেট টাইম : মে ২৪, ২০২১ ১১:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: অবিলম্বে তারাপুর বাগানের শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ করে চা বাগান চালু করার দাবি জানিয়েছেন চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হৃদেশ মুদি।

আজ সোমবার (২৪ মে ২০২১) এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, সিলেট ভ্যালীর শহর তলির পার্শবর্তি তারাপুর চা বাগানের শ্রমিকরা গত ২০ মে থেকে অপরিশোধিত ২ সপ্তাহের মজুরী, ২০১৯-২০২০ সালের বকেয়া পাওনা মজুরী, চা শ্রমিকদের চিকিৎসার সু- ব‍্যাবস্থা,বসবাসের ঘর বাড়ি মেরামত, পানিও জলের সু-ব‍্যাবস্থা সহ বিভিন্ন দাবীতে শ্রমিকরা আন্দোলন করে আসছে। দফায় দফায় বাগান ম্যানেজমেন্ট এবং বাগান পরিচালনা কমিটির সাথে বৈঠক করেও মজুরীর বিষয়টি সমাধান না হওয়ায়, গত ২২ মে তারিখ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে এবং ধারাবাহিক ভাবে কর্মবিরতি ও বিক্ষোভ পালন করছে।

তিনি অবিলম্বে তারাপুর চা বাগানের শ্রমিকদের মজুরির সমস্যা সমাধান সহ তাদের যুক্তি সংগত দাবি বাস্তবায়ন কারার মাধ্যমে শ্রমিকদের জীবন জীবিকা এবং বাগান রক্ষা করার আহ্বান জানান।

শেয়ার করুন