ডেস্ক রিপোর্ট
২৩ মে ২০২১, ৩:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরাটা ব্যাটিংয়ে স্মরণীয় করে রাখতে পারলেন না সাকিব আল হাসান। ইনিংসের ১২.১ ওভারে নিশানকার করা বল মাথার ওপর দিয়ে মারতে গিয়ে লং-অনে দাঁড়ানো গুনাতিলাকার হাতে বন্দী হন তিনি। ৩৪ বলে ২ চারে মাত্র ১৫ রান করেছেন টাইগার অলরাউন্ডার।
রবিবার শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক-ওপেনার তামিম ইকবাল (২৮) ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম (৮)।
ইনিংসের প্রথম ওভারে চার হাঁকিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ১৪ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পা রাখেন তামিম। তবে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলা আগে বিদায় নেন ওপেনার লিটন দাস। দুষ্মন্ত চামিরার করা ইনিংসের দ্বিতীয় ওভারে ধনাঞ্জয়া সিলভার হাতে বন্দী হন তিনি।