ডেস্ক রিপোর্ট

১৯ মে ২০২১, ৪:১৭ অপরাহ্ণ

ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট টাইম : মে ১৯, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিরাজগঞ্জের শাহজাদপুরে মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে বুধবার (১৯ মে) দুপুর পর্যন্ত উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চর-কৈজুরী ও গোপালপুরে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল হোসেন ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চর-কৈজুরী গ্রামের স্থানীয় লতিফ মোল্লার ছেলে সুজন ও আব্দুল কাদেরের ছেলে আসাদুল মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার সময় কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গোপালপুর গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) চুন্নু ও সাবেক ইউপি সদস্য গফুর শেখের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে।

বুধবার দুপুরে আবারও উভয় পক্ষের লোকজনের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকা থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন