ডেস্ক রিপোর্ট

১৮ মে ২০২১, ৮:৫৭ অপরাহ্ণ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছে জাসদ সিলেট জেলা ও মহানগর

আপডেট টাইম : মে ১৮, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে গতকাল আটকে রেখে হয়রানি, নির্যাতন এবং মিথ্যা মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জাসদ সিলেট ও মহানগর নেতৃবৃন্দ।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী ও মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ আজ মঙ্গলবার (১৮ মে) এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের যে কর্মকর্তা ও কর্মচারীরা সাংবাদিক নির্যাতনের এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে সরকারি চাকুরি থেকে অপসারণ এবং আইনের হাতে সোপর্দ করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করতে হবে।

তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর ঘটনা প্রমাণ করলো করোনার মধ্যে স্বাস্থ্য খাতে ভয়ংকর দূর্নীতির ঘটনা আড়াল ও প্রমাণ লোপাট করতে লুটেরা ব্যবসায়ী-দূর্নীতিবাজ অফিসার-অসৎ রাজনীতিকদের সিন্ডিকেট এখনও স্বাস্থ্য মন্ত্রনালয়ে সক্রিয় আছে। স্বাস্থ্য খাতের ভয়ংকর দূর্নীতির ঘটনায় যারাই যুক্ত থাকুক তাদের চিন্তিত করে বিচারের সম্মুখীন করার দাবি জানান।

শেয়ার করুন