ডেস্ক রিপোর্ট

১৮ মে ২০২১, ৬:০৫ অপরাহ্ণ

অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তির দাবি বাম জোটের

আপডেট টাইম : মে ১৮, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দৈনিক প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটক রেখে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনাকে অনভিপ্রেত ও ন্যাক্কারজনক উল্লেখ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ ১৮ মে ২০২১ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান ভোট ডাকাতির সরকার পুলিশ ও আমলাদের মাধ্যমে ২০১৮ সালে দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে ফলে আমলা পুলিশের দৌরাত্ম সীমা ছাড়িয়েছে। যার প্রকাশ সাংবাদিক রোজিনার উপর সচিবালয়ে নির্যাতনের ঘটনা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি আজ সকলের জানা। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে রোজিনা ইসলামের বেশ কয়েকটি অনুসন্ধানী রিপোর্ট প্রথম আলোতে প্রকাশ করা হয়। এই জন্যই দুর্নীতিবাজ আমলারা ক্ষিপ্ত হয়ে রোজিনাকে মিথ্যা অভিযোগে মামলা দিয়েছে।
বিবৃতিতে রোজিানার উপর নির্যাতনকারী অতিরিক্ত সচিবসহ জড়িত সকলের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়। একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দুর্নীতি দমনে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি করেন বাম জোট নেতৃবৃন্দ। একই সাথে সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার কণ্ঠরোধকারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

শেয়ার করুন