ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ

এ বছর আরও ভয়াবহ আকার নিতে পারে করোনা পরিস্থিতি: ডব্লিউএইচও

আপডেট টাইম : মে ১৫, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দুনিয়াজুড়ে আরও ভয়াবহ আকার নিতে পারে করোনা পরিস্থিতি। এমন আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস শুক্রবার বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে এই অতিমারি অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে।’

আগামী জুলাই মাসে জাপানের টোকিও-তে অলিম্পিক্সের আসর বসার কথা। তার আগে ভারত-সহ বিভিন্ন দেশে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত চিন্তায় ফেলেছে ডব্লিউএইচও-কে। এই আবহে প্রতিটি রাষ্ট্রকে সতর্কতা বাড়ানোর দিকে নজর দেওয়ার আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ সপ্তাহেই ডব্লিউএইচও-এর তরফে করোনাভাইরাসের বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে (করোনার ভারতীয় স্ট্রেইন) ‘উদ্বেগজনক’ হিসেবে হিসেবে আখ্যায়িত করেছে।

২০২০ সালের অক্টোবরে প্রথম ভারতে এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছিল। ইতোমধ্যেই তা ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে। অন্যান্য স্ট্রেইনের তুলনায় করোনার এই ভ্যারিয়েন্ট অনেক দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন