ডেস্ক রিপোর্ট
১২ মে ২০২১, ৬:২৯ অপরাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি:: জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলার পূর্ণগোপিনাথপুর এলাকায় ধান বোঝাই ট্রাক উল্টে বস্তার নীচে চাপা পড়ে ট্রাকের হেলপার শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ মে) সকাল ১১টার দিকে আক্কেলপুর গোপীনাথপুর সড়কের হঠাৎপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকিব হোসেন (২১)। তার বাড়ি বগুড়ার নামুজা গ্রামের মসজিদ পাড়া গ্রামে।
আক্কেলপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, রংপুরের পিরগঞ্জ থেকে একটি ধান বোঝায় ট্রাক আক্কেলপুর -দুপচাঁচিয়া সড়ক দিয়ে চাপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ধানক্ষেতে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকটির হেলপার রাকিব ট্রাক থেকে নামতে গিয়ে ধানের বস্তার নীচে চাপা পড়ে মারা যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।