ডেস্ক রিপোর্ট

২০ আগস্ট ২০২১, ৮:১২ অপরাহ্ণ

জয়পুরহাটে গাঁজার গাছসহ একজন গ্রেফতার

আপডেট টাইম : আগস্ট ২০, ২০২১ ৮:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট :: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রঞ্জী ইউনিয়ন এলাকা থেকে প্রায় ২২ কেজি ওজনের গাঁজার গাছ ডালপালা সহ একজনকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার হাটখোলা গ্রামের মৃত মুমীর উদ্দিনের ছেলে মোঃ আমজাদ হোসেন(৪১)।

জয়পুরহাট গোয়েন্দা শাখা পুলিশের এসআই মোঃ আনিছুর রহমান দুইটি গাঁজার গাছসহ গ্রেফতার করা বিষয়টি নিশ্চিত করেছেন।

আনিছুর রহমান বলেন, বৃহস্পতিবার (১৯ আগস্ট) মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, পাঁচবিবি থানার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা গ্রামের এক ব্যক্তি তার বাড়ির পার্শ্বে আবাদী জমিতে অনেক দিন যাবৎ গাঁজার গাছের চাষবাদ করে আসছে। বর্তমানে সেই ব্যক্তি গাঁজার গাছের পরিচর্যা করছে। এমনত অবস্থায় আমরা তার বাড়িতে গেলে।আমাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে আটক করে। জমি থেকে গাছ দুটি কেটে ওজন করে দেখা হয় গাছের ওজন ২২ কেজি। ফলে গাছ সহ তাকে গ্রেফতার করা হয় বলে তিনি এমন তথ্য নিশ্চিত করছেন।

শেয়ার করুন