ডেস্ক রিপোর্ট

১২ মে ২০২১, ১২:১৫ পূর্বাহ্ণ

জয়পুরহাটে গণহত্যা বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট টাইম : মে ১২, ২০২১ ১২:১৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটের ইতিহাস সংরক্ষণ করতে গণহত্যা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন জেলার গুণী জনেরা।

মঙ্গলবার (১১) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুইশ চল্লিশ পৃষ্ঠার বইটিতে জয়পুরহাটের গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় ছোট বড় সব হত্যার সংক্ষিপ্ত বিবরণে বইটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা, স্থানীয় সরকারের উপপরিচালক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন