ডেস্ক রিপোর্ট

৯ মে ২০২১, ৫:৩৩ অপরাহ্ণ

“ভুল মানুষ” শিরোনামে নিজ সুরে গাইলেন মিতু

আপডেট টাইম : মে ৯, ২০২১ ৫:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বর্তমান সময়ে মেধাবী কন্ঠশিল্পী মিতু গাইলেন “ভুল মানুষ” শিরোনামে নিজের সুর করা একটি গান। শামীম আশিকের সংগীতেই মিতু গানটি গেয়েছেন।

এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন আবরার পল্লব।গানের সুরটাও মনে ধরার মত, গানের কথা ও ভিডিও সুরের সঙ্গে মিল করে নির্মাণ করা হয়েছে।

গানের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাই এই গানটি নিয়ে আশাবাদ ব্যাক্ত করেছেন।

গীতিকবি এইচ.বি ওয়াহিদ বলেছেন,আশাকরি গানটি সবার মনে ধরবে, যুগপোযুগি একটি গান লেখার চেষ্টা করেছি, আজ প্রবাসে পড়ে আছি বহুবছর, আমি অনেক ভুল মানুষ চিনেছি ও দেখেছি, সেই দৃষ্টিকোন হতেই গানটি লেখার চেষ্টা করেছিলাম।

মিতু বলেছেন, আমি আমার সর্বোচ্চ সাধনা দিয়েই গানটি গাওয়ার এবং সুর করার চেষ্টা করেছি, সত্যি কথা বলতে কি গানের কথা গুলি খুবই শক্ত ছিলো, আমি গানটি নিয়ে আশাবাদি।

মিউজিক ডিরেক্টর শামীম আশিক বলেছেন, অনেকদিন পর অসাধারন একটি গানের মিউজিক কম্পোজ শেষ করলাম, “ভুল মানুষ” শিরোনামের এই গানটিতে কন্ঠ দিলো মিতু , মিতু আমার খুব স্নেহের ছোট একটি বোন। খুব ভাল গেয়েছে মিতু, মিতুর জন্য সব সময় দোয়া থাকলো।

শেয়ার করুন