ডেস্ক রিপোর্ট

৮ মে ২০২১, ৪:৫৫ অপরাহ্ণ

রাবি ভিসির অনিয়ম, দুর্নীতি ও অবৈধ নিয়োগের তদন্ত করে জড়িতদের শাস্তি দাবি

আপডেট টাইম : মে ৮, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিসির শেষ কর্মদিবসে ১৪১ জনের অবৈধ নিয়োগের ঘটনায় বিবৃতি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ভিসির অনিয়ম, দুর্নীতি ও অবৈধ নিয়োগের তদন্ত করে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

আজ ০৮ মে সংগঠনের আহ্বায়ক রিদম শাহরিয়ার ও সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদ এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘গত ৬ মে ছিলো উপাচার্য আব্দুস সোবহানের শেষ কর্মদিবস। আমরা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানতে পেরেছি যে, উপাচার্য ঐ দিন ১৪১ জনকে দলীয়ভাবে নিয়োগ দিয়েছেন। উপাচার্যের এই নিয়োগ প্রশাসনিক স্বৈরতন্ত্র এর বহিঃপ্রকাশ যা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের সাথে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয়ে দলীয় শাসন কায়েম করতে উপাচার্য এই নিয়োগ দিয়েছেন। এই উপাচার্যের বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ ছিলো। এই নিয়োগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কলংকজনক ঘটনার সৃষ্টি হল।

অবিলম্বে এই দুর্নীতিবাজ উপাচার্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন