ডেস্ক রিপোর্ট

৬ মে ২০২১, ১০:৪৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে টর্নেডো: নিহত ৩

আপডেট টাইম : মে ৬, ২০২১ ১০:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত তিনজন নিহত হয়েছে।

মঙ্গলবার দেশটির আলাবামা, মিসিসিপি ও আরাকান্সাস অঙ্গরাজ্যসহ দক্ষিণ পূর্বাঞ্চলে টর্নেডো আঘাত হানে। এতে টেক্সাস থেকে শুরু করে ভার্জিনিয়ার অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়েছে গাছপালা, রাস্তা ঘাট ভেসে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

এ পরিস্থিতিতে বাড়িতে অবস্থান করতে বলা হয় স্থানীয়দের। বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা।

শেয়ার করুন