ডেস্ক রিপোর্ট

৬ মে ২০২১, ৭:৩৪ অপরাহ্ণ

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবি গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের

আপডেট টাইম : মে ৬, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঈদের আগে বকেয়া বেতন-বোনাস পরিশোধ, করোনাকালে ঝুঁকিভাতা, খাদ্য, রেশন ও বিনামূল্যে চিকিৎসা প্রদানের দাবিতে আজ গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে আজ বৃহস্পতিবার, ০৬ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি শহিদুল ইসলাম সবুজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের নেতা প্রকাশ দত্ত, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা জুলহাসনাইন বাবু, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক বিপ্লব ভট্টাচার্য প্রমুখ।

শেয়ার করুন