ডেস্ক রিপোর্ট

৩ মে ২০২১, ১২:২৫ পূর্বাহ্ণ

প্রগতিশীল রাজনীতিবিদ এডভোকেট মনির উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে এনডিএফ’র শ্রদ্ধাঞ্জলি

আপডেট টাইম : মে ৩, ২০২১ ১২:২৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নানকার প্রথা বিরোধী কৃষক আন্দোলন, চা শ্রমিক আন্দোলনসহ এতদ্বাঞ্চলের বিভিন্ন প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অন্যতম সংগঠক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট ল’কলেজ এর সাবেক অধ্যক্ষ জননেতা এডভোকেট মনির উদ্দিন আহমদ এর ২য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে আজ ২ মে ২০২১ রবিবার সকাল ১১টায় হযরত শাহজালাল (রহঃ) এর দরগাস্থ কবর স্থানে প্রয়াত নেতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি শ্রমিকনেতা মোঃ সুরুজ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, সাংগঠনিক সম্পাদক খোকন আহমদ, ক্রীড়া সম্পাদক ইমদাদুল হক ইমন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আনছার আলী, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শান্ত আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন