ডেস্ক রিপোর্ট

১ মে ২০২১, ১১:২৪ পূর্বাহ্ণ

লঙ্কানদের ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট টাইম : মে ১, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দিনের শুরুতে তাসকিন আহমেদের আঘাতের পরপরই ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

ইনিংসের ১৫৯.২ ওভারে নিজের চতুর্থ শিকার হিসেবে রমেশ মেন্ডিসকে (৩৩) সাজঘরে ফেরান বাংলাদেশি পেসার। এর পরপরই ইনিংস ঘোষণা দেয় স্বাগতিকেরা। ৭২ বলে ৮ চার ও ১ ছয়ে ৭৭ রানে অপরাজিত ছিলেন নিরোশান দিকভেলা। লঙ্কান উইকেটরক্ষক ৬৪ ও মেন্ডিস ২২ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেন। আলোকস্বল্পতার কারণে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষ করে ১৫৫.৫ ওভারে ৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংস শুরু করে ৫.৫ ওভারে বিনা উইকেট ২৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন দুই ওপেনার তামিম ইকবাল (২১) ও সাইফ হাসান (১)। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ৪৬৮ রানে।

গত বৃহস্পতিবার কেন্ডির পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু করে দুই দল। সিরিজের প্রথম ড্র হয়।

শেয়ার করুন