ডেস্ক রিপোর্ট

১ মে ২০২১, ৭:৪২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের ঘটনায় হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেপ্তার

আপডেট টাইম : মে ১, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ব্রাহ্মণবাড়িয়া সদরসহ চার থানায় হওয়া নাশকতার একাধিক মামলার আসামি তিনি।

সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জিসানুল হক বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ‘তাণ্ডবের ঘটনায়’ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন জুনায়েদ আল কাসেমী। তিনিই ‘ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের মূলহোতা’ ছিলেন।

হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটিতে জুনায়েদ কাসেমীর পদ কী ছিল, তা জানাতে পারেননি সিআইডির এই কর্মকর্তা।

শেয়ার করুন