ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২১, ৫:১৫ অপরাহ্ণ

২৪ ঘন্টায় আরও ৮৮ জনের মৃত্যু

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৩৯৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশের ৩৫৮টি ল্যাবে অ্যান্টিজেনসহ ২৪ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জন। এ নিয়ে দেশে মোট ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৩৯ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৪৮ হাজার ৬৫৮টি। সে হিসেবে এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৮৯ শতাংশ। এছাড়া একদিনে ৪ হাজার ৭৮২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন। সে হিসেবে সুস্থতার হার ৮৯.৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ৫২ জন পুরুষ ও ৩৬জন নারী। দেশে করোনা শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫১ শতাংশ। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ৪৮ জনই ঢাকা বিভাগের এবং ২২ জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া সিলেট বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ১ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে ২ করে মৃত্যু হয়েছে।

এদিকে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ১৫ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৪০০ জন। আর বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ লাখ ৬৬ হাজার ৯০২ জনের। এছাড়া করোনা আক্রান্ত হওয়ার পর সারা বিশ্বে সুস্থ হয়েছে ১২ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ১০৪ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ই মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরুর পর আবারো বাড়তে থাকে শনাক্ত ও মৃতের সংখ্যা।

শেয়ার করুন