ডেস্ক রিপোর্ট

২৬ এপ্রিল ২০২১, ৯:০৬ অপরাহ্ণ

সিলেটে ব্যবসায়ীর করা মামলায় আসামী আজমলকে কারাগারে প্রেরণ

আপডেট টাইম : এপ্রিল ২৬, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: ফেসবুকে কুরুচিপূর্ণ, মানহানিকর পোস্টের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা ব্যবসায়ীর মামলায় সিলেটে আজমল আলী নামে এক যুবককে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার, ২৬ এপ্রিল দুপুর ২:৩০ মিনিটে গ্রেফতারকৃত আজমল আলীকে আদালতে সোপর্দ করে জালালাবাদ থানা পুলিশ। পরে মাননীয় আদালত আসামীকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।

এ ব্যাপারে আদালতের জালালাবাদ থানার জিআরও এস.আই মো: জানু মিয়া জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে করা ব্যবসায়ীর মামলার আসামী আজমল আলীকে দুপুরে আদালতে সোপর্দ করলে মাননীয় আদালত আসামীকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। তিনি বলেন, খুব শীঘ্রই মামলার আইও আদালতে আসামীর রিমান্ড আবেদন জানাবেন।

মামলা সূত্রে জানা যায়, আজমল আলী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভরাটুকা গ্রামের মো: ইব্রাহীম আলরীর পুত্র। বর্তমানে সে সিলেট নগরীর আখালিয়ার তপোবনে এলাকার বাসিন্দা।

গত মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে সিলেট নগরীর মদিনা মার্কেটের ব্যবসায়ী সাকুরা জাপানিজ লেঙ্গুয়েজ একাডেমীর সিলেট এর চেয়ারম্যান এবং গ্লোবাল স্টাডি কাউন্সিলিং বিডি এর স্বত্বাধীকারী মো: ইয়াহিয়া বেগ বাদি হয়ে গ্রেফতারকৃত আজমল আলী এবং আজমল আলীর বড় ভাই সমর আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

অভিযুক্ত আজমল আলী তার ফেইসবুক আইডি ‘আলী রাহাত” ও সমর আলী তার ফেইসবুক আইডি “সমর রেজা এসআরএস” ব্যবহার করে বিভিন্ন তারিখে ও সময়ে ব্যবসায়ী মো: ইয়াহিয়া বেগ ও তার বড় ভাই সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউপির বর্তমান চেয়ারম্যান শিবলী বেগের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর পোস্ট করেন।

মামলার বাদী ব্যবসায়ী মো: ইয়াহিয়া বেগ মামলার এজাহারে বলেছেন, আমি সাকুরা জাপানিজ লেঙ্গুয়েজ একাডেমীর সিলেট এর চেয়ারম্যান এবং গ্লোবাল স্টাডি কাউন্সিলিং বিডি এর স্বত্বাধীকারী, আমার প্রতিষ্টান থেকে অসংখ্য ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে দেশের সুনাম ও বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমার এই সফলতায় ইর্ষান্বিত হয়ে অভিযুক্ত আসামীগন আমার ব্যক্তিগত ও ব্যবসার সুনাম নষ্ট করার জন্য দীর্ঘদিন যাবৎ অপতৎপরতা চালিয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযুক্তরা তাহাদের নিজ নামীয় ফেইসবুক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে নানা ধরনের কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর কথাবার্তা প্রচার করে। আমার বড় ভাই সম্মানিত জন প্রতিনিধি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব শিবলী আহমেদ বেগসহ আমাদের পরিবারকে সমাজে হেয়পতিপন্ন করে। তাই আমি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছি।

শেয়ার করুন