ডেস্ক রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ৭:২৩ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: ফেসবুকে কুরুচিপূর্ণ, মানহানিকর পোস্টের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা ব্যবসায়ীর মামলায় সিলেটে আজমল আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভরাটুকা গ্রামের মো: ইব্রাহীম আলরীর পুত্র। বর্তমানে সে সিলেট নগরীর আখালিয়ার তপোবনে এলাকার বাসিন্দা।
গত মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে সিলেট নগরীর মদিনা মার্কেটের ব্যবসায়ী সাকুরা জাপানিজ লেঙ্গুয়েজ একাডেমীর সিলেট এর চেয়ারম্যান এবং গ্লোবাল স্টাডি কাউন্সিলিং বিডি এর স্বত্বাধীকারী মো: ইয়াহইয়া বেগ বাদি হয়ে গ্রেফতারকৃত আজমল আলী এবং আজমল আলীর বড় ভাই সমর আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
অভিযুক্ত যুবক আজমল আলী যার ফেইসবুক আইডি ‘আলী রাহাত” ও সমর আলী যার ফেইসবুক আইডি “সমর রেজা এসআরএস” ব্যবহার করে বিভিন্ন তারিখে ও সময়ে ব্যবসায়ী মো: ইয়াহইয়া বেগ ও তার বড় ভাই সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউপির বর্তমান চেয়ারম্যান শিবলী বেগের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর পোস্ট করেন।
মামলার বাদী ব্যবসায়ী মো: ইয়াহইয়া বেগ বলেন, আমি সাকুরা জাপানিজ লেঙ্গুয়েজ একাডেমীর সিলেট এর চেয়ারম্যান এবং গ্লোবাল স্টাডি কাউন্সিলিং বিডি এর স্বত্বাধীকারী, আমার প্রতিষ্টান থেকে অসংখ্য ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে দেশের সুনাম ও বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমার এই সফলতায় ইর্ষান্বিত হয়ে অভিযুক্ত আসামীগন আমার ব্যক্তিগত ও ব্যবসার সুনাম নষ্ট করার জন্য দীর্ঘদিন যাবৎ অপতৎপরতা চালিয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযুক্তরা তাহাদের নিজ নামীয় ফেইসবুক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে নানা ধরনের কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর কথাবার্তা প্রচার করে। আমার বড় ভাই সম্মানিত জন প্রতিনিধি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব শিবলী আহমেদ বেগসহ আমাদের পরিবারকে সমাজে হেয়পতিপন্ন করে। তাই আমি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছি।
এ ব্যাপারে এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে এজাহার ভুক্ত মামলার আসামী আজমল আলীকে আজ বিকেলে তার নিজ বাসা থেকে আটক করা হয়। বর্তমানে থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।