ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল ২০২১, ৯:০০ অপরাহ্ণ

জয়পুরহাটে ট্রলি- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৩

আপডেট টাইম : এপ্রিল ২৩, ২০২১ ৯:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জয়পুরহাট-বগুড়া সড়কের পাঁচশিরা ঠুসিগাড়ি এলাকায় ইটভাঙা মেশিন ট্রলি – মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

আজ ২৩ এপ্রিল শুক্রবার  এ দূর্ঘটনা ঘটে। আহতদের অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক।

আহতরা হলেন- কালাই পৌর শহরের কলেজ পাড়া মহল্লার নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক, মোজাহার আলীর ছেলে মিন্টু, চকমোড়লী গ্রামের তবিজ উদ্দিনের আব্দুল হামিদ।

ওসি সেলিম মালিক জানান,আব্দুল হামিদ নামে ব্যক্তি টি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কালাই পৌর শহরের যাচ্ছিলেন । পথে বাসস্ট্যান্ড এলাকায় পুনটগামী ইটভাঙা মেশিন ট্রলি – মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

শেয়ার করুন