ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২১, ১০:২০ অপরাহ্ণ

২২ এপ্রিল থেকে আভ্যন্তরীণ ফ্লাইট বিমানের যে রুটে চলবে

আপডেট টাইম : এপ্রিল ২০, ২০২১ ১০:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২২ এপ্রিল থেকে আভ্যন্তরীণ পাঁচটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গন্তব্যগুলো হলো- ঢাকা-চট্রগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা, ঢাকা-বরিশাল-ঢাকা, ঢাকা-যশোর-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা।

বিস্তারিত তথ্য ও টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের যেকোনো বিমান সেলস অফিস, বিমান ওয়েবসাইট বিমান কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

শেয়ার করুন