ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২১, ৯:৫৪ অপরাহ্ণ

টাইগারদের বিপক্ষে লঙ্কান দলে দুই নতুন মুখ

আপডেট টাইম : এপ্রিল ২০, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্রাভিন জয়াবিক্রমা ও দিলশান মাদুশঙ্কা।

সব শেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে লঙ্কানরা। সেই দলের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আনেনি দলটি।

ওই সফরের দল থেকে নেই কেবল দুশমন্থ চামিরা ও লাসিথ এম্বুলদেনিয়া। চামিরা সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে আছেন। আর চোটের জন্য বিবেচনা করা হয়নি এম্বুলদেনিয়াকে।

ক্যারিবীয় সিরিজে না থাকা কুশল মেন্ডিস নেই বাংলাদেশের বিপক্ষেও। চোটের কারণে নেই কুশল পেরেরাও। তবে অ্যাঞ্জেলো ম্যাথুস আছেন। এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে দেশে ফিরে আসেন।

বুধবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। ২৯ এপ্রিল থেকে দ্বিতীয় ও শেষ টেস্টও হবে একই ভেন্যুতে।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়। প্রথম টেস্ট জিতে নেয় বাংলাদেশ। যা শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র টেস্ট জয়।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, পাথুম নিসানকা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, রোশেন সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রাভিন জয়াবিক্রমা।

 

শেয়ার করুন