ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২১, ৯:১৬ অপরাহ্ণ

মামুনুল হকের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

আপডেট টাইম : এপ্রিল ১৮, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গ্রেপ্তার হওয়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর মহাসচিব মামুনুল হককে আগামীকাল সোমবার (১৯ এপ্রিল) আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

২০১৩ সালে শাপলা চত্বরের হেফাজতের সমাবেশ থেকে ভাঙচুর ও নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। এছাড়া মোহাম্মদপুর, পল্টন, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় বেশক’টি মামলা রয়েছে হেফাজতের বিতর্কিত এই নেতার বিরুদ্ধে।

আলোচিত হেফাজত নেতা মামুনুল হক ওয়াজের নামে তার নানান বক্তব্যে আলোচনায় আসেন। সবশেষ স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মোদীর বাংলাদেশ সফর ঘিরে ঢাকাসহ বিভিন্নস্থানে ভাঙচুর পরে তার রিসোর্টকাণ্ড। আবারো আলোচনায় বিতর্কিত এই বক্তা। এরপর বেশক’টি মামলা।

আলোচনা সমালোচনার পর পুলিশের তেজগাঁও বিভাগ রবিবার (১৮ এপ্রিল) মোহাম্মদপুরের তার মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানান, ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ চলাকালে নাশকতা মামলার চার্জশীটভুক্ত আসামি মামুনুল হক।

আরো বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এসব মামলায়ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

শেয়ার করুন