ডেস্ক রিপোর্ট

১৭ এপ্রিল ২০২১, ৬:৩৯ অপরাহ্ণ

বাঁশখালীতে পুলিশের গুলিতে শ্রমিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

আপডেট টাইম : এপ্রিল ১৭, ২০২১ ৬:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: এস আলম বিদ্যুৎ প্ল্যান্টে পুলিশের গুলিতে শ্রমিক হত্যা ও আহত হওয়ার ঘটনায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে চেরাগী মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ শনিবার (১৭ এপ্রিল) বিকেলে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাম্যবাদী আন্দোলন চট্টগ্রাম জেলার নেতা অপুদাশগুপ্ত, সত্যজিৎ বিশ্বাস।

সমাবেশে বক্তারা বলেন, এই দেশে শ্রমিকদের বকেয়া টাকা চাওয়া কি অপরাধ? সরকার ও প্রশাসনকে এর জবাব স্পষ্ট করতে হবে। বক্তারা বলেন, সরকার ঘোষিত লকডাউনে বার ঘন্টা ষোল ঘন্টা করে এই বিদ্যুৎ প্ল্যান্টে শ্রমিকদের খাটানো হত। অথচ তাদের বেতন বকেয়া ছিল অনেকদিনের। রমজান শুরু হওয়ার পর, শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধ, ইফতারের আগে বিরতি, পরিচ্ছন্ন টয়লেট এবং ঈদের আগে বোনাসের দাবিতে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করেন। কিন্তু শ্রমিকদের কোন দাবির প্রতি তোয়াক্কা না করে আজ সকালে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ এবং বহিরাগত সন্ত্রাসীরা গুলি শুরু। শুধু এখানেই পুলিশ থেমে থাকেনি, যেখানেই শ্রমিকেরা আত্মরক্ষার্থে জড়ো হয়ে সেখানেই হামলা চালানো হয়েছে। বক্তারা অবিলম্বে, এই পুলিশি বর্বরতার সাথে জড়িত মালিক ও পুলিশ প্রশাসনের সদস্যদের বিচার দাবি করেন।

শেয়ার করুন