ডেস্ক রিপোর্ট

১৭ এপ্রিল ২০২১, ৮:০২ অপরাহ্ণ

বাঁশখালীতে আন্দোলনরত ৫ শ্রমিক হত্যায় সিপিবি’র তীব্র নিন্দা

আপডেট টাইম : এপ্রিল ১৭, ২০২১ ৮:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া মজুরিসহ ৪ দফা দাবিতে আন্দোলনরত ৫ জন শ্রমিককে গুলি করে হত্যা ও অসংখ্য শ্রমিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ শনিবার (১৭ এপ্রিল, ২০২১) সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেন, কাজ করিয়ে মজুরি না দেয়া এবং বকেয়া মজুরি দাবি করলে গুলি করে হত্যা করা একটা জঘন্য অপরাধ।

নেতৃবৃন্দ বলেন, মুনাফালোভী ঘাতকদের এ ঘৃন্য কর্মকা- শাস্তি প্রদান করতে হবে। তারা বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় ফুলেফেঁপে ওঠা এস আলম গ্রপের অপতৎপরতায় ক্ষুব্ধ নেতৃবৃন্দ বলেন, আজ থেকে পাঁচ বছর আগে ২০১৬ সালে ৪ এপ্রিল জবরদস্তিমূলক এস এস পাওয়ার প্লান্টের ভূমি অধিগ্রহণ করতে গিয়ে বাঁশখালীর গ-ামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের আন্দোলনরত জমির মালিকদের ওপর গুলি চালানোয় ৪ জন নিহত হয়। এখন পর্যন্ত সে হত্যাকা-ের বিচার হয়নি।

নেতৃবৃন্দ এ হত্যাকান্ডেরও বিচার সম্পন্ন করার দাবি জানান।

নেতৃবৃন্দ নিহত ও আহত শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

শেয়ার করুন