ডেস্ক রিপোর্ট

১৫ এপ্রিল ২০২১, ১০:৪৮ অপরাহ্ণ

করোনা আক্রান্ত আকরাম খান হাসপাতালে

আপডেট টাইম : এপ্রিল ১৫, ২০২১ ১০:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম।

এ ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও বিসিবির অন্যতম পরিচালক আকরাম খানকে হাসপাতালে ভর্তি করার কথা জানান।

১০ এপ্রিল করোনা পজিটিভ হন আকরাম খান। এরপর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। খুব বেশি জটিলতা না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবিনা আকরাম বলেন, ‘বাসায় ভালোই চিকিৎসা চলছিল। তবে দুদিন ধরে কাশি একটু বেশি হচ্ছিল। সে জন্য চিকিৎসকের পরামর্শে আকরামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এদিকে নিজাম উদ্দিন জানিয়েছেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি ভালো আছেন।’

এদিকে আকরাম খানের বাসার অন্যদের কোভিড পরীক্ষা করা হলেও তাদের সবার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন আকরামের স্ত্রী সাবিনা আকরাম।

শেয়ার করুন